চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

WhatsApp Image 2026-04-15 at 9.00.10 PM
WhatsApp Image 2026-04-15 at 9.00.10 PM

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ শিশু একাডেমি, চাঁপাইনবাবগঞ্জের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জোবেদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এম হক আইডিয়াল স্কুলের সভাপতি ও মোজাম্মেল অটো রাইস মিলস লিমিটেডের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ।

পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’, যা শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে পাঠ্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য। এম এম হক আইডিয়াল স্কুল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এ সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।