জিয়া ও খালেদার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাল নবগঠিত রাঙামাটি জেলা পরিষদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা নিবেদন

মুক্তমন রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

এ ছাড়া রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ, জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব গ্রহণের পর এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।

এ সময় পার্বত্য এলাকার মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।