নিজস্ব প্রতিবেদক: দেশের বিউটি ও পার্সোনাল কেয়ার পণ্যের বাজারে সিরামসমৃদ্ধ নতুন বিউটি সোপ ‘লিলি সিরাম গ্লো সোপ’ নিয়ে এসেছে ইউএসএ-এফিলিয়েটেড ব্র্যান্ড লিলি। দৈনন্দিন ত্বক পরিষ্কারের পাশাপাশি স্কিনকেয়ারের সুবিধা দেওয়ার লক্ষ্যেই তৈরি করা হয়েছে নতুন এই পণ্য।
লিলি ব্র্যান্ড কর্তৃপক্ষ জানায়, ‘লিলি সিরাম গ্লো সোপ’-এ ব্যবহার করা হয়েছে ভিটামিন সি সিরাম, ভিটামিন ই সিরাম ও শিয়া বাটার। পণ্যটি পাওয়া যাচ্ছে তিনটি ভ্যারিয়েন্টে—ফ্রেঞ্চ রোজ, হোয়াইট জেসমিন ও লেমন স্প্ল্যাশ। আধুনিক ফর্মুলেশনের পাশাপাশি দীর্ঘস্থায়ী সুগন্ধ ও সমসাময়িক প্যাকেজিংয়ে বাজারে এসেছে সাবানটি।
ব্র্যান্ডটির দাবি, ভোক্তাদের পরিবর্তিত চাহিদা বিবেচনায় নিয়ে ‘সিরাম গ্লো সোপ’-এর ফর্মুলেশন তৈরি করা হয়েছে। বর্তমানে ব্যক্তিগত পরিচর্যার পণ্যে ভোক্তাদের প্রত্যাশা শুধু ত্বক পরিষ্কারের মধ্যে সীমাবদ্ধ নেই; ত্বকের আর্দ্রতা, কোমলতা ও সামগ্রিক পরিচর্যাও গুরুত্ব পাচ্ছে। এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিদিনের ব্যবহারের সাবানে স্কিনকেয়ার উপাদান যুক্ত করা হয়েছে।
নতুন পণ্যটির ফর্মুলেশন সম্পর্কে রিমার্কের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মনির আহমেদ বলেন, ‘লিলি সিরাম গ্লো সোপ’-এ ব্যবহৃত ভিটামিন সি সিরাম ত্বককে উজ্জ্বল দেখাতে এবং ডার্ক স্পটের দৃশ্যমানতা কমাতে সহায়তা করে। ভিটামিন ই সিরাম ত্বকের স্বাভাবিক ময়েশ্চার ধরে রাখতে এবং পরিবেশগত ক্ষতিকর উপাদান থেকে ত্বককে সুরক্ষায় সহায়তা করে। অন্যদিকে শিয়া বাটার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক হওয়ায় ত্বককে নরম ও মসৃণ রাখতে ভূমিকা রাখে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য এমন পণ্য তৈরি করা, যা একই সঙ্গে কার্যকর, নিরাপদ এবং আন্তর্জাতিক বাজারের উপযোগী। গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ফর্মুলেশনকে আরও উন্নত করছি। বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদন সম্ভব—রিমার্কের গবেষণা ও উৎপাদন কার্যক্রম তারই একটি উদাহরণ।”
পণ্যটির বাজারজাতকরণ প্রসঙ্গে লিলি ব্র্যান্ডের চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, “ভোক্তারা এখন দৈনন্দিন ব্যবহারের ব্যক্তিগত পরিচর্যার পণ্যে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার বাইরে আরও বাড়তি কিছু খুঁজছেন। লিলি সিরাম গ্লো সোপের মাধ্যমে আমরা ভিটামিন সি ও ভিটামিন ই-এর মতো স্কিনকেয়ার উপাদানকে সহজ ও দৈনন্দিন ব্যবহারের একটি পণ্যে নিয়ে আসতে চেয়েছি। ভোক্তাদের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে লিলির পোর্টফোলিও আরও সমৃদ্ধ করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ এই নতুন পণ্য।”
রিমার্কের ন্যাশনাল সেলস ডিরেক্টর কামাল হোসেন বলেন, নতুন পণ্য বাজারজাতের ক্ষেত্রে ভোক্তাদের প্রয়োজনের পাশাপাশি আধুনিক ফর্মুলেশন, পণ্যের নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্থানীয় বাজারের চাহিদা বিবেচনার পাশাপাশি আন্তর্জাতিক বিউটি ও পার্সোনাল কেয়ার ট্রেন্ড অনুসরণ করে লিলির পণ্য পোর্টফোলিও সম্প্রসারণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, নতুন পণ্যের ফর্মুলেশন ও উপাদান নির্বাচনে প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে উৎপাদন পর্যায়ে মান নিয়ন্ত্রণ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। দৈনন্দিন ব্যবহারের পণ্যের সঙ্গে স্কিনকেয়ারের সুবিধা যুক্ত করার মাধ্যমে ভোক্তাদের জন্য আরও আধুনিক ব্যক্তিগত পরিচর্যার পণ্য তৈরিই এ উদ্যোগের লক্ষ্য।
লিলি সিরাম গ্লো সোপের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক উপাদান, ত্বককে নরম ও মসৃণ রাখতে সহায়ক ফর্মুলেশন এবং ত্বককে উজ্জ্বল দেখাতে সহায়ক স্কিনকেয়ার উপাদান। তিনটি ভিন্ন সুগন্ধের ভ্যারিয়েন্ট থাকায় ভোক্তারা নিজেদের পছন্দ অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগও পাচ্ছেন।
ইউএসএ-এফিলিয়েটেড ব্র্যান্ড লিলির স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।
উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।