মুক্তমন রিপোর্টার : ‘মানবজাতির কল্যাণে, এগিয়ে আসি সেবাদানে’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নাগেশ্বরী উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিগত দিনের কার্যক্রম তুলে ধরা হয়। পরে মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জামাল হোসেন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক মো. আনিসুর রহমান, নাগেশ্বরী বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদ হাসান হাজী সোহেল, মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক এজেডএম জাহাঙ্গীর আলম মতি সরকার, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সংগঠক মো. সাদিকুল ইসলাম সোহেল মুন্সী এবং বামনডাঙ্গা ইউনিয়ন যুব প্ল্যাটফর্মের সভাপতি মো. আজিজুল হক।
এ সময় নাগেশ্বরী ব্লাড ব্যাংকের সভাপতি মো. রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. লিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা নাগেশ্বরী ব্লাড ব্যাংকের বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজন মেটাতে তরুণদের স্বেচ্ছাসেবী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বক্তারা রক্তদানের পাশাপাশি সমাজ থেকে মাদক ও অপরাধ দূরীকরণে যুবসমাজকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে স্বেচ্ছাসেবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরা হয়। পরে কেক কেটে নাগেশ্বরী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে স্বেচ্ছাসেবীদের মিলন ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।