প্রসঙ্গ: এইচএসসি পরীক্ষা-২০২৫: রাজনৈতিক দল ও শিক্ষাবোর্ড সমীপে…

FB_IMG_1749369476951
FB_IMG_1749369476951

তানভীর আলাদিন :

চলতি জুন মাসের ২৬ তারিখে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এটি লম্বা সময়ের রুটিনেই শেষ হতে আগস্টের মাঝামাঝিতে ঠেকবে! আমার মাথায় ঢুকে না ১৩ থেকে ১৪টি বিষয়ের পরীক্ষা জন্যে টানা তিনটি মাসের ক্যালেন্ডার স্পর্শ করা কেন?

যানজটের শহর রাজধানী ঢাকার নাগরিকেরা এম্নিতেই জ্যামের মাইনক্যা চিপায় চেপ্টা হয়ে থাকে। সেই সঙ্গে বোর্ড পরীক্ষার দিনগুলোতে থাকে ত্রাহি-ত্রাহি অবস্থা।
এই নাভিশ্বাস থেকে রক্ষা পেতে দেশের রাজনৈতিক দলগুলো এবং শিক্ষাবোর্ডের কাছে দু’টি আকুল
আবেদন জানাচ্ছি-

১। রাজনৈতিক দলগুলো: দয়া করে আসন্ন এইচএসসি পরীক্ষার রুটিনটি সামনে রাখুন। পরীক্ষার ওই সময়টিতে মিছিল সমাবেশের কর্মসূচি থেকে বিরত থাকুন।

২) শিক্ষাবোর্ড: সংশ্লিষ্ট যারা পরীক্ষার কেন্দ্র নির্বাচন ও নির্ধারণে আছেন, দয়া করে পরীক্ষার্থীদের নিজ-নিজ কলেজ থেকে ১৫-২০ মিনিটের পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই পরীক্ষার কেন্দ্রগুলো রাখুন। এতে তারা যানজটে নাস্তানাবুদ হওয়া থেকে পরিত্রাণ পাবে।

লেখক: সাংবাদিক, লেখক ও নাট্যকর্মী
খিলগাঁও, ঢাকা।