বর্ণিল আয়োজনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বৈশাখ ১৪৩৩ উদযাপন

WhatsApp Image 2026-04-15 at 2.35.36 PM
WhatsApp Image 2026-04-15 at 2.35.36 PM

ঢাকা, ১৫ এপ্রিল ২০২৬: বর্ণিল সাজ, সুর, গন্ধ ও গীতির আবেশে নতুন বাংলা সন ১৪৩৩-কে বরণ করে নিয়েছে Presidency University।

নববর্ষের আনন্দ, বাঙালিয়ানা ও রঙের উচ্ছ্বাসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজন করা হয় বৈশাখী উৎসব। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণের প্রত্যয়ে প্রতিবছরের মতো এবারও ‘বৈশাখ ১৪৩৩’ উদযাপন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব উপলক্ষে আয়োজনে কোনো নির্দিষ্ট রঙকে প্রাধান্য না দিয়ে জীবনের আনন্দ, উচ্ছ্বাস ও বৈচিত্র্যের প্রতীক হিসেবে নানা রঙের সমাহার তুলে ধরা হয়। চৈত্রের দাবদাহ পেরিয়ে নববর্ষের নতুন সূচনা ও প্রকৃতির রূপান্তরের আবহও ফুটে ওঠে পুরো আয়োজনে।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী বাঙালি সাজসজ্জা এবং রকমারি খাবারের আয়োজন উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত ও বর্ণাঢ্য।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। এছাড়া প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, স্কুল অব ল’–এর ডিন অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত, বাঙময় ও উৎসবমুখর।