বেনাপোলে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

বেনাপোলে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

বেনাপোল প্রতিনিধি: যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের গৌরব ও সাফল্যের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে বেনাপোলে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল দারুল উলূম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী ও হাফেজদের অংশগ্রহণে দেশ, জাতি এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মিলন হোসেন, শুভাকাঙ্ক্ষী মশিউর রহমান কাজল, সেলিম রেজা, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুর রহমান সুমন, ওমর সিয়াম, স্বেচ্ছাসেবী রাকিবুজ্জামান, অনিক মাহমুদ, রাকিব হাসান, শিহাব জহিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদান যেমন মানবসেবার অন্যতম মাধ্যম, তেমনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণও একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। মানবসেবা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বৃক্ষরোপণ শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।