ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে অভিযানে উদ্ধার ৫ কেজি গাঁজা
ময়মনসিংহের গৌরীপুরে অভিযানে উদ্ধার ৫ কেজি গাঁজা

 মুক্তমন রিপোর্টার : ময়মনসিংহের গৌরীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৪ আগস্ট) জেলার গৌরীপুর থানার রামগোপালপুর বাজার এলাকায় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেফতাররা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান এলাকার মৃত অর্জুন বাড়াইকের ছেলে বিপ্লব বাড়াইক (২৫) এবং একই উপজেলার হাপটা হাওড় এলাকার মো. হারুন মিয়ার ছেলে মো. নাহিদুল ইসলাম ওরফে মো. ইমরান হোসেন সুমন (২৩)।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে গ্রেফতার দুজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।