মুক্তমন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ১২৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে এসব সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি নুরনবী, সাংগঠনিক সম্পাদক এম. আর. বকুল মজুমদার, উপজেলা প্রকৌশলী আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) রফিকুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এ ছাড়া পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মমিন হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস, সদস্য সচিব আনার কলি, পৌর মহিলা দলের আহ্বায়ক দিলরুবা এবং সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার ১২৬ জন দুঃস্থ ও অসচ্ছল নারীর মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন এবং আত্মনির্ভরশীল হতে পারবেন।
তারা বলেন, সরকারের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অসচ্ছল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।