শিবগঞ্জে এসকাফ সিরাপসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ব্যক্তি
শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ব্যক্তি

মুক্তমন রিপোর্ট: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কয়লাবাড়ী ও আজমতপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সোনামসজিদ ও আজমতপুর বিওপির পৃথক দুটি দল এসব অভিযান চালায়।

অভিযানে মোট ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬৮ বোতলসহ রাজিব আলীকে আটক করা হয়। অপর ৮২ বোতল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে বিজিবি।

আটক রাজিব আলী শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার পিতার নাম মো. আজিজুল হক।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।