স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের উপর হামলার অভিযোগ

WhatsApp Image 2024-01-06 at 14.09.22_a04c541f
WhatsApp Image 2024-01-06 at 14.09.22_a04c541f

চট্টগ্রাম রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাই থানাধীন মিঠাছরা ৯ নং ইউনিয়ন শ্রীপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ওপর হামলার ঘটনা ঘটেছে। নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মী জসীম সহ আরও দশ থেকে বারোজন মিলে এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন।

জানা গেছে, শনিবার ৬ জানুয়ারি দুপুর ১২:৩৫ মিনিটে মিরসরাই থানাধীন মিঠাছরা ৯ নং ইউনিয়ন শ্রীপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের নির্বাচনী এজেন্ট শরিফ মেম্বারকে মেরে নির্বাচনী কার্ড ছিনিয়ে নিয়ে যায় এবং তার উপর অতর্কিত হামলা চালায় নৌকার প্রার্থী মাহবুবুর রহমান রুহুলের কর্মী জসীম সহ আরও দশ থেকে বারোজন। সবাই দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল।
বর্তমানে আহতকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।