অর্থ-বাণিজ্য

দাগনভূঞায় ৭ কিমি দাদনা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

মুক্তমন রিপোর্ট :

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ দাদনা খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এমপি।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে খাল, নদী ও জলাশয় পুনঃখননের কোনো বিকল্প নেই। দাদনা খাল পুনঃখননের ফলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষকরা সেচ সুবিধা পাবেন। এতে স্থানীয় কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। তিনি বলেন, জেলা প্রশাসন প্রকল্পের কাজ তদারকি করবে যাতে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা যায়। এর মাধ্যমে এলাকার পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

প্রতিবেদন: ফরহাদ আহমেদ, প্রতিনিধি (ফেনী), মুক্তমন (সাপ্তাহিক)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button