হাবিবুর রহমান : ৫০ বছর থেকে আগামীর পথে’ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে আইএফআইসি ব্যাংক পিএলসির সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে চিলমারীর আইএফআইসি ব্যাংকের উপ-শাখা কার্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের দীর্ঘ পথচলা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় গ্রাহক সমাবেশ, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিলমারী উপ-শাখার ইনচার্জ আসিফ আহমেদ আনন্দ ও ক্যাশ অফিসার আশিকুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে ব্যাংকটি ভবিষ্যতেও আর্থিক সেবা আরও বিস্তৃত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চায়।
কুড়িগ্রাম প্রতিনিধি
Muktomon/TA