রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত যুবক
রায়পুরায় ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত যুবক

সাইফুল ইসলাম রুদ্র : নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার হাটুভাঙ্গা রেলস্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি হাটুভাঙ্গা রেলস্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

নরসিংদী জেলা প্রতিনিধি

Muktomon/TA