আরিফুল ইসলাম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কৃষক দলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজার সময় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে উৎসব উদ্যাপনের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন হাসান জাফির তুহিন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা-২০২৬ উদ্যাপনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পাবনা জেলা প্রতিনিধি
Muktomon/TA