সুনামগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক খবরপত্রের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহসভাপতি ও ইউএনবির প্রতিনিধি অরুণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া, জুলাইযোদ্ধা মো. জহুর আলী, হাওর বাঁচাও আন্দোলনের তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি ও গীতিকার মোছায়েল আহমদ, বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল, জাতীয় সাংবাদিক সংস্থার সহদপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু, মানবাধিকারকর্মী মোসাদ্দেক আলী, কবি রেজাউল করিম এবং অনলাইন এম টিভির জেলা প্রতিনিধি ইফতিয়াক সুমনসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন গীতিকার আব্দুল হান্নান, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি রাজু আহমেদ রমজান, মানবাধিকারবিষয়ক সম্পাদক ও দৈনিক প্রভাতের প্রতিনিধি আনোয়ারুল হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরপত্রের প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক শুভ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রীতম দাস, সি এন বাংলা ও দৈনিক সিলেটের দিনরাতের জেলা প্রতিনিধি কিশাল শেখর দাস, দৈনিক আমার কাগজের প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, দৈনিক নববাণীর প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি এরশাদুল হক, দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি সালমান ফারসী, দৈনিক শেষ সংবাদের প্রতিনিধি মো. কামাল পাশা, প্রাইম টেলিভিশনের প্রতিনিধি মো. শরিফ উদ্দিন, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার আতাউর রহমান, জুলাইযোদ্ধা রহমত আলী, কবি আপন আনোয়ার ও ক্যামেরাপারসন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকেরা।
বক্তারা সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ, সরকারি বিজ্ঞাপন বণ্টনে অনিয়ম ও বৈষম্য দূর করা, ‘পোষ্য সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা নেওয়া এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি যেসব গণমাধ্যম মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যূনতম পারিশ্রমিক দিতে পারে না, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যায় জড়িতদের আগামী ৪০ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানান। একই সঙ্গে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোত্তালিব ভূঁইয়ার ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।
Muktomon/TA