ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির প্রশংসা

পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।
পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্যরা।

মুক্তমন রিপোর্ট : পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করেছেন পূজামণ্ডপ কমিটির সভাপতিরা। তাঁদের মতে, আনসার সদস্যদের আন্তরিকতা, সতর্কতা ও দায়িত্বশীলতায় পূজার আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

পূজামণ্ডপ কমিটির সভাপতিরা জানান, আনসার ও ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন তাঁরা। তাঁদের এ আন্তরিকতা ও দায়িত্বশীলতায় কমিটির সদস্যরা সন্তুষ্ট।

দর্শনার্থীদের ভিড় সামলানো ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সভাপতিরা বলেন, পূজার সময় মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়। এ সময় প্রবেশপথে সতর্ক অবস্থানে থেকে আনসার ও ভিডিপি সদস্যরা ভিড় নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন। তাঁদের সহায়তায় পূজার আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যাচ্ছে।

রাতের নিরাপত্তা নিশ্চিত করতেও আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন পূজামণ্ডপ কমিটির সভাপতিরা। তাঁরা জানান, পূজার আনুষ্ঠানিকতা শেষে কমিটির সদস্যরা বিশ্রামে গেলেও দায়িত্বে থাকা আনসার সদস্যরা মন্দির পাহারায় নিয়োজিত থাকেন। সারা রাত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁরা নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন।

সভাপতিরা আরও বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতা তাঁদের আস্থা বাড়িয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, দর্শনার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং রাতের পাহারায় তাঁদের ভূমিকা নিয়ে তাঁরা সন্তুষ্ট।

Muktomon/TA