বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ সদস্যের দল।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ সদস্যের দল।

মুক্তমন রিপোর্ট : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলায় দলে জায়গা পাননি পেসার লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখানো পারফরম্যান্সের ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষেও ধরে রাখতে চায় দল। হাইভেল্ড অঞ্চলের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকায় এবার পেস বোলিংয়ের বিকল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

তবে সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সের উইকেটে স্পিনাররাও সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন কোচ।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল। ওই সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিকরা।

টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

Muktomon/TA