শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা

গোপালগঞ্জ জেলা  প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গোপালগঞ্জসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক নেতা মো. শিহাব উদ্দিন মোল্লা।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। এ উৎসব সবার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকুক। শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। এ উৎসব সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

মো. শিহাব উদ্দিন মোল্লা প্রেসক্লাব গোপালগঞ্জের সদস্য, গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সদস্য। তিনি দৈনিক আলোকিত প্রতিদিনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, দৈনিক ভোরের বাণীর ভ্রাম্যমাণ প্রতিনিধি ও সাপ্তাহিক সুপ্রভাত ঢাকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিশেষে তিনি শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন এবং সবাইকে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

Muktomon/ TA