ময়মনসিংহে পুলিশ সদস্যদের পদোন্নতি পরীক্ষার প্যারেড অনুষ্ঠিত

ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষায় অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা
ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষায় অংশ নিচ্ছেন পুলিশ সদস্যরা

মকবুল হোসেন : ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা পরীক্ষায় অংশ নেন।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও প্যারেডের দক্ষতা মূল্যায়ন করেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এ সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার এবং ময়মনসিংহ পুলিশ লাইন্সের আরআই তারা মিয়া উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA