মুক্তমন রিপোর্ট : বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এ খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন সারার ঘনিষ্ঠ একটি সূত্র।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়ে, খুব শিগগির দেওল পরিবারের বউ হতে যাচ্ছেন সারা। এ নিয়ে সানি দেওল ও শচীন টেন্ডুলকারের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠার জল্পনাও শুরু হয়।এর আগে ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে সারার প্রেমের গুঞ্জন আলোচনায় এসেছিল। সেই আলোচনা পেছনে ফেলে রাজবীরের সঙ্গে তাঁর বিয়ের খবর নতুন করে চর্চার জন্ম দেয়।
তবে সারার ঘনিষ্ঠ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাজবীরের সঙ্গে সারার বিয়ের খবরের কোনো সত্যতা নেই। এমনকি তাঁদের কখনো দেখাও হয়নি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।
সূত্রের দাবি, এ ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অনাকাঙ্ক্ষিত। সারা সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো গুঞ্জনের জবাব দিতে আগ্রহী নন।
সারা টেন্ডুলকার সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ। অন্যদিকে, রাজবীর দেওল ২০২৩ সালে অবনীশ এস বারজাতিয়া পরিচালিত রোমান্টিক সিনেমা ‘দোনো’ দিয়ে বলিউডে অভিষেক করেন।
Muktomon/TA