মুক্তমন রিপোর্ট : একই মঞ্চে ৩৭ বছরের ব্যবধানে সালামি গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের দুই প্রজন্মের দুই কর্মকর্তা—পিতা ও পুত্র। ১৯৮৯ সালে পুলিশ স্পেশাল ট্রেনিং সেন্টারের (PSTS) সালামি মঞ্চে সালামি গ্রহণ করেছিলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম. আজিজুল হক, পিএসপি। দীর্ঘ ৩৭ বছর পর, ২০২৬ সালের ২৬ অক্টোবর সেই একই মঞ্চে সালামি গ্রহণ করেন তাঁর ছেলে, বর্তমান এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ, বিপিএম।
সময়ের ব্যবধান ৩৭ বছর। এর মধ্যে বদলেছে সময়, এসেছে নতুন প্রজন্ম। তবে একই মঞ্চে বাবা ও ছেলের এই উপস্থিতি বাংলাদেশ পুলিশের ইতিহাসে এক ব্যতিক্রমী মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।
এটি শুধু একটি আনুষ্ঠানিকতার ঘটনা নয়; বরং পুলিশ বাহিনীর ঐতিহ্য, দায়িত্ববোধ ও প্রজন্মের ধারাবাহিকতার একটি স্মরণীয় দৃষ্টান্ত। একই মঞ্চে দুই প্রজন্মের এই উপস্থিতি সংশ্লিষ্টদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
Muktomon/TA