মুক্তমন রিপোর্ট : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ রুহুল কবীর খানকে।
সোমবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তার পদায়নের বিষয়টি জানানো হয়।
এর আগে মোহাম্মদ রুহুল কবীর খান চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ডিএমপিতে বদলি করা হয়।
২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব নিয়ে তিনি রাজধানীর গুরুত্বপূর্ণ এ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং পুলিশি সেবার কার্যক্রম তদারক করবেন।
মোহাম্মদ রুহুল কবীর খান নেত্রকোনা জেলার সন্তান।