এ. কে. পলাশ : কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে প্রায় ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০ ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে আমানগন্ডা বিওপির একটি টহল দল সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটক শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০-বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুমিল্লা প্রতিনিধি
Muktomon/TA