ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

মুক্তমন রিপোর্ট : ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। রোববার (১৮ অক্টোবর) দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রতিবেদন অনুযায়ী, মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হওয়া ইনফান্তিনোর সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নেওয়া হয়।

ইনফান্তিনোর ঢাকায় অবস্থানকালে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতির সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফিফা সভাপতির আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Muktomon/TA