দিনাজপুর জেলা তাঁতী দলের সভাপতি রেজাউল, সম্পাদক হাসিনুর

 দিনাজপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত ৮১ সদস্যের কমিটি
দিনাজপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত ৮১ সদস্যের কমিটি

রনজিৎ সরকার রাজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী তাঁতী দলের দিনাজপুর জেলা শাখার ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে রেজাউল ইসলামকে সভাপতি এবং হাসিনুর রহমান হাসু খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত ৪ অক্টোবর জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাজী মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বিষয়টি জানা যায়।

অনুমোদিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে আব্দুল করিমকে। সহসভাপতি পদে রয়েছেন আবু তাহের সিদ্দিকীসহ ১৪ জন। সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসু খানের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন রবিউল ইসলামসহ ১৩ জন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক করা হয়েছে সেলিম হোসেনকে এবং সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে বদরুল মুলক লেবুকে। এ পদে তাঁর সঙ্গে রয়েছেন আরও ১৩ জন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুর রহমান, আলমগীর হোসেন, শাহীন কাদের, মাহবুবর রহমান ও জয়নাল আবেদীনসহ ২৭ জন।

দলীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সুপারিশের ভিত্তিতে কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন কমিটি অনুমোদন দেওয়ায় জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাকর্মী ও সমর্থকেরা কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নতুন নেতৃত্ব ভূমিকা রাখবে বলে প্রত্যাশা তাঁদের।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA