রনজিৎ সরকার রাজ : দিনাজপুরের বীরগঞ্জে ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত প্রশান্ত রায় ওই গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বাড়ি থেকে বের হওয়ার পর থেকে প্রশান্ত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
বুধবার স্থানীয়রা ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
দিনাজপুরপ্রতিনিধি
Muktomon/TA