ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবসের বর্ণাঢ্য র‍্যালি
ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবসের বর্ণাঢ্য র‍্যালি

মুক্তমন রিপোর্ট : ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন খাতে রয়েছে ব্যাপক সম্ভাবনা। একটি টেকসই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পর্যটন খাত দেশের জিডিপি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস হয়ে উঠতে পারে।

বক্তারা আরও বলেন, পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে টেকসই পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব।

ময়মনসিংহে আয়োজিত কর্মসূচিতে পর্যটন খাতের সম্ভাবনা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভবিষ্যৎ পর্যটন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বারোপ করা হয়।

Muktomon/TA