ভারতে যাওয়ার সময় চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার

দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা নাসিমুল ইসলাম
দর্শনা চেকপোস্টে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা নাসিমুল ইসলাম

মুক্তমন রিপোর্ট : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল ইসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হন।

দর্শনা ইমিগ্রেশন পুলিশের এসআই তারেক জানান, নাসিমুল ইসলামের বিরুদ্ধে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নাসিমুল ইসলামকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যে দলটির এই নেতাকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।

Muktomon/TA