গীতি গমন চন্দ্র রায় গীতি : ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ কোর্ট প্রাঙ্গণে পৌঁছালে কোর্ট পুলিশ পরিদর্শক পুলিশ সুপারকে সালাম ও শুভেচ্ছা জানান।
পরিদর্শনের সময় পুলিশ কোর্টে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার। এ সময় জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে আন্তরিকতা, সৌজন্য ও সদাচরণ বজায় রাখার পাশাপাশি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরে পুলিশ কোর্টের মালখানা, হাজতখানাসহ গুরুত্বপূর্ণ দপ্তর ও কার্যক্রম ঘুরে দেখেন পুলিশ সুপার। দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা, জবাবদিহিতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন পুলিশ সুপার মো. বেলাল হোসেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) প্রকৃতি ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক এবং পুলিশ কোর্টে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
Muktomon/TA