অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা আফগানিস্তানের

অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান
অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান

মুক্তমন রিপোর্ট : অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টের শিরোপা জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার দেওয়া ১১৬ রানের লক্ষ্য মাত্র ৫.১ ওভারেই পেরিয়ে যায় আফগানরা। অন্যদিকে, ১২ দলের এই প্রতিযোগিতায় সবার নিচে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ইনিংসে ঝড়ো ব্যাটিং করেন ম্যাক্স ব্রায়ান্ট। ১৪ বলে ৪৪ রান করেন তিনি। নিক হবসন ৮ বলে ২৩ এবং অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান যোগ করেন। আফগানিস্তানের হয়ে করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে আফগানিস্তান। ৫ বলে ১৩ রান করে করিম জানাত এবং ৬ বলে ১৭ রান করে অধিনায়ক গুলবাদিন নাইব আউট হন।

তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন ইমরান মীর ও ফরমানউল্লাহ। ইমরান ১৪ বলে অপরাজিত ৫৩ রান করেন। অন্যদিকে, ফরমানউল্লাহ ৭ বলে অপরাজিত ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শিরোপার পথে দক্ষিণ আফ্রিকা, ওমান, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় স্থানে স্কটল্যান্ড এবং চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

১২ দলের এই আসরে বাংলাদেশের অবস্থান হয়েছে সবার শেষে।

Muktomon/TA