মুক্তমন রিপোর্ট : কেন্দ্র ঘোষিত দাওয়াত ও গণসংযোগ মাস উপলক্ষে রাজধানীতে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে খেলাফত মজলিসের ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর শাখা। পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দুই শাখা এ কর্মসূচি শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী এবং যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল।
এ ছাড়া ঢাকা মহানগরী ও বিভিন্ন থানা পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
Muktomon/TA