কুড়িপাড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কুড়িপাড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা
কুড়িপাড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা

নারায়ণগঞ্জের বন্দরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় টাইব্রেকারে এম এস গ্রুপকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাগর একাদশ।

নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে তিনটি শটে গোল করে জয় নিশ্চিত করে সাগর একাদশ।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান বাদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

সমাজসেবক মো. ফারুকের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, বন্দর উপজেলা বিএনপির সহসভাপতি মোমেন ভূঁইয়া, মহানগর বিএনপির ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ আহম্মেদ, সাধারণ সম্পাদক রমজান আলী, সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা এছাক মিয়া, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, সাবেক সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম মাসুদ, মদনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. নূরনবী, দামগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আমির হামজা, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, সাবেক মহানগর ছাত্রদল সভাপতি শাহীন আহমেদ সৌরভ এবং স্বেচ্ছাসেবক দল মহানগরের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল হাসিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফাইনাল খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।

স্থানীয় যুবসমাজের বিজয়, নিরব, রিয়াদ, মিরাজ, সাহিল, ওবায়েদ, ইমন ও সাব্বিরের উদ্যোগে টুর্নামেন্টটি আয়োজন করা হয়।

Muktomon/TA