মুক্তমন রিপোর্ট : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দুর্ঘটনায় আহত ছয়জনের দ্রুত সুস্থতা কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যু ও ছয়জন আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।
শোকবার্তায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন তারেক রহমান। আহত ব্যক্তিরা যেন দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, সে কামনাও করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার পাশে থাকবে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
Muktomon/TA