বীরগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরের বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন এমপি মনজুরুল ইসলাম।
দিনাজপুরের বীরগঞ্জে দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করছেন এমপি মনজুরুল ইসলাম।


রনজিৎ সরকার রাজ :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর বুড়িহাট বাজারসংলগ্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি।

এ সময় তিনি দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভক্তদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। পরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

দক্ষিণ রঘুনাথপুর সর্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র রায় (মাস্টার)-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির সহসভাপতি ও পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন এবং পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও পাল্টাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরেন্দ্র নাথ কোকিল।

দিনাজপুর প্রতিনিধি

Muktomon/TA