মুক্তমন রিপোর্ট : রাজধানীর বিএনএস সেন্টারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উত্তরা প্রেস ক্লাবের সভাপতি মাসুদ পারভেজ।
সাক্ষাৎকালে সমসাময়িক বিভিন্ন বিষয়, সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।
এ সময় মাসুদ পারভেজ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, গণমাধ্যমের উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
Muktomon/TA