মকবুল হোসেন : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত ঈশ্বরগঞ্জ থানাধীন আঠারোবাড়ি রায়বাজার গরুহাটা এলাকায় নান্দাইল চৌরাস্তা থেকে কেন্দুয়াগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অভিযানে গ্রেপ্তার দুজন হলেন—ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের ফারুক মিয়া (২৭) এবং নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর মাঝপাড়া গ্রামের আনোয়ার হোসেন (৩২)।
অভিযান সংশ্লিষ্টদের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ময়মনসিংহ প্রতিনিধি
Muktomon/TA