ঈশ্বরগঞ্জে গাঁজাসহ যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির

মকবুল হোসেন : ময়মনসিংহ জেলার উপজেলা ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে তিন পুরিয়া গাঁজাসহ শহীদুল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ  ১৯ সেপ্টেম্বর শনিবার  সকাল ১১টার দিকে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় এবং রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কামরুল ইসলামের তত্ত্বাবধানে রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল আঠারবাড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে শহীদুল্লাহকে তিন পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন।

ময়মনসিংহ জেলা প্রতিনিধি 

Muktomon/TA