শিহাব উদ্দিন : গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। নতুন অ্যাপের সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানানো এবং ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত গোপালগঞ্জ শহরে এ প্রচারমূলক র্যালি অনুষ্ঠিত হয়। এতে নগদের কর্মকর্তা, পরিবেশক ও ডিস্ট্রিবিউশন বিভাগের সদস্যরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগদের রিজিওনাল সেলস ম্যানেজার শুভাশীষ কুমার জীব বড়ুয়া, এরিয়া ম্যানেজার এস এম হারুন অর রশীদ, টেরিটোরি অফিসার খায়রুল আনাম শুভ, ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী মো. মোজাহিদুল ইসলাম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার অশোক চন্দ্র দাস, ডিস্ট্রিবিউশন সুপারভাইজার সজিব খান ও কাজী সোহাগসহ ডিস্ট্রিবিউশনের ডিএসওরা।
র্যালি চলাকালে নগদের নতুন অ্যাপের বিভিন্ন সুবিধা তুলে ধরে প্রচার চালানো হয়। পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানো, আধুনিক আর্থিক সেবার সঙ্গে গ্রাহকদের পরিচিত করা এবং নগদের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রচারণায় নগদের নতুন অ্যাপের স্লোগান তুলে ধরা হয়—‘নতুন গতি, নতুন অ্যাপ; সব হবে ননস্টপ। নতুন নগদ হাতে হাতে, ডিজিটাল সেবা সবার সাথে।’
আয়োজকেরা জানান, নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার উদ্যোগ নেওয়া হয়েছে। গোপালগঞ্জের পাশাপাশি সারা দেশের গ্রাহকেরা এ অ্যাপের সুবিধা গ্রহণ করতে পারবেন। অ্যাপটির বিভিন্ন সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানাতে প্রচার-প্রচারণা অব্যাহত রাখার পরিকল্পনাও রয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, নগদের নতুন অ্যাপের প্রচারের মাধ্যমে ডিজিটাল লেনদেনে গ্রাহকদের অংশগ্রহণ বাড়বে এবং আরও বেশি মানুষ আধুনিক আর্থিক সেবার আওতায় আসবেন।
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
Muktomon/TA