পরিবারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ব্রিটনি স্পিয়ার্সের

 পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।
পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স।

মুক্তমন রিপোর্ট : পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণ করার অভিযোগ তুলেছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই গায়িকা।

পোস্টে ব্রিটনি লেখেন, কোভিড মহামারির সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও তাঁর বোন জেমি লিন একবারের জন্যও তাঁকে নিজের মেয়ে আইভিকে কোলে নিতে দেননি। এমনকি সাবেক স্বামী কেভিন ফেডারলাইনের বাড়িতে সন্তানদের আনতে গেলে তাঁকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না বলে অভিযোগ করেন তিনি।

ব্রিটনির ভাষ্য, পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে দাসের মতো আচরণ করেছেন এবং তাঁর অজান্তে অনেক কিছু করেছেন, যা গোপন রাখা হয়েছে। অথচ তিনি শুধু বাবার জন্য কাজ করে গেছেন বলেও পোস্টে উল্লেখ করেন। এসব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি লেখেন, এবার নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেবেন।

এর আগে সাম্প্রতিক এক ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তাঁর অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাঁকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার পুরো ঘটনাকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন তিনি।

ওই পোস্টে আশপাশের মানুষদের ব্যঙ্গ করে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ব্রিটনি। পোস্টে ভালোবাসা ও মানবিকতার গুরুত্ব তুলে ধরে তিনি আশপাশের মানুষের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।

Muktomon/TA