চট্টগ্রামে রেলওয়ের পরিত্যক্ত বগিতে আগুন

 চট্টগ্রামের বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা।
চট্টগ্রামের বাংলাবাজার এলাকায় রেলওয়ের পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা।

মুক্তমন রিপোর্ট : চট্টগ্রাম নগরের বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল ৫টা ৪৭ মিনিটে পরিত্যক্ত বগিতে আগুন লাগার খবর পেয়ে দুটি স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Muktomon/TA