গোপালগঞ্জে এএসআই পদে পদোন্নতি পেলেন দুই পুলিশ সদস্য

গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ সুপার
গোপালগঞ্জে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন পুলিশ সুপার

 শিহাব উদ্দিন : গোপালগঞ্জ জেলা পুলিশের দুই সদস্য সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) তাঁদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ হেডকোয়ার্টার্সের কেন্দ্রীয় মেধাতালিকা অনুযায়ী প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন মো. নাঈমুল ইসলাম ও মো. মিরাজ।

পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ পদোন্নতিপ্রাপ্ত দুই সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি নবপদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস/প্রবেশনার) রনি হাওলাদার উপস্থিত ছিলেন।

পদোন্নতি পাওয়া দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকেও অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

Muktomon/TA