মকবুল হোসেন : ময়মনসিংহ জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালগুলোর চিকিৎসাসেবা কার্যক্রম পর্যালোচনা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
বুধবার (৪ নভেম্বর) ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এবার ভালুকা উপজেলায় সভার আয়োজন করা হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ফখরুল হাসান চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।
সভায় জেলার সব উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার এবং জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা কার্যক্রম, টিকাদান কর্মসূচি এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের রিপোর্টিং কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা ময়মনসিংহবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
Muktomon/TA