মুফিজুর রহমান নাহিদ : সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ ৩জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কানাইঘাট থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নি:)/সোহাগ চৌধূরী, এসআই(নিঃ)/নিয়াজ মোহাম্মদ শরীফ, এসআই(নিঃ)/সুব্রত চন্দ্র দাস, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে কানাইঘাট থানার মামলা নং-২০ তারিখ-২৮/১০/২০২৬ খ্রিঃ ধারা-মানবপাচার অভিবাসী চোলাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬ এর ৬(২)/৭/৮ এর এজাহারনামীয় আসামী ১। মোঃ আলী হোসেন (৩৭), পিতা-মোঃ সিরাজ উদ্দিন সাং-রাতাছড়া দনা চা বাগান, থানা-কানাইঘাট জেলা- সিলেট এবং কানাইঘাট থানার মামলা নং-০৫ তারিখ- ০৩/১১/২০২৬ খ্রিঃ ধারা-মানব পাচার অভিবাসী চোলাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬ এর ৬(১)/৭/৮/৯(১)/১১ এর এজাহারনামীয় আসামী ২। সজিব আহমদ পিতা-আব্দুল হান্নান, সাং-রাতাছড়া দনা চা বাগান, থানা-কানাইঘাট জেলা-সিলেটদ্বয়কে ইং ০৫/১১/২০২৬খ্রি. তারিখ রাত আনুমানিক ০৪:৩০ ঘটিকার সময় আসামীদ্বয়ের নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন এছাড়াও কানাইঘাট থানার মামলা নং-০১(১)২৬খ্রি. ধারা-৩৪১/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহারনামীয় আসামী ৩। আব্দুল কাদির (৫০), পিতা-মৃত আব্দুস সোবহান, সাং-বড়বন্দ ৩য় খন্ড, থানা-কানাইঘাট, জেলা-সিলেটকে ইং ০৪/১১/২০২৬খ্রি. তারিখ রাত আনুমানিক ২০:১০ ঘটিকার সময় বড়বন্দ ৩য় খন্ড এলাকা হইতে গ্রেফতার করেন। অদ্য ধৃত আসামীদেরকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Muktomon/TA