পরশুরামে অস্বাস্থ্যকর পরিবেশে রবি হোটেলকে জরিমানা

পরশুরামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে রবি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা।
পরশুরামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগে রবি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা।

​প্রতিনিধি ফেনী : ফেনীর পরশুরাম উপজেলা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে রবি হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
​রবিবার (১৬ নভেম্বর ২০২৬ খ্রি.) উপজেলা প্রশাসন, পরশুরাম, ফেনী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ফেনী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরশুরাম উপজেলা বাজার এলাকার হাসপাতাল মোড় সংলগ্ন রবি হোটেলে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরশুরাম উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতনু বড়ুয়া।
​এ সময় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মুহাম্মদ শামসুল আরেফিন, পরশুরাম উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর আবদুল গাফফার, জেলার সাপোর্টিং স্টাফ এবং উপজেলা পুলিশ বিভাগের একটি চৌকস টিম।
​অভিযানকালে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর বিভিন্ন অসংগতি—বিশেষ করে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা এবং যথাযথ স্বাস্থ্যবিধি পালন না করার বিষয়গুলো লক্ষ্য করা যায়। পরে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আরোপ করেন এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
​জনস্বার্থে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Muktomon/TA