মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের বিদায় জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের বিদায় জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মুক্তমন রিপোর্ট : সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন।

বোয়েসেলের মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারি ও সাক্ষাৎকারের ভিত্তিতে তাঁদের নির্বাচন করা হয়েছে। তাঁরা ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তা তাঁদের অভিবাসন ব্যয়, আবাসন ও চিকিৎসাসুবিধা বহন করবে।

আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদাপত্রও পেয়েছে বোয়েসেল।

প্রধানমন্ত্রী কর্মীদের দেশটির আইন ও সংস্কৃতি মেনে সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী পাঠাতে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।

Muktomon/TA