গোপালগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান নান্টুর

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা

শিহাব উদ্দিন : গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ সাইফুর রহমান নান্টুর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার উন্নয়ন, সামাজিক অগ্রগতি, জনসাধারণের সমস্যা সমাধান এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাহাপুর বৌলতলী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান নান্টু বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও জনসম্পৃক্ততা জরুরি।

তিনি বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার মানুষের কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

Muktomon/TA