রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

আদাবরে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ড
আদাবরে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ড

মুক্তমন রিপোর্ট : রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিংয়ে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি সেন্টারের কিচেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বাইতুল আমান হাউজিংয়ের ১৪ নম্বর রোডের এসকে টাওয়ারে অবস্থিত কলেজটির কিচেনে আগুন লাগে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কচি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলে। ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Muktomon/TA