মুক্তমন রিপোর্ট : নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নে দুর্যোগকালে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। এতে আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক—প্রান-এর উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
চর কিং ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র থেকে মোট ২৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
ওরিয়েন্টেশনের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। পরে দুর্যোগের সময় জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি, নারী ও কিশোরীদের বিশেষ ঝুঁকি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে নারী ও কিশোরীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, তাদের প্রতি সংবেদনশীল আচরণ এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
Muktomon/TA