গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার দুই নম্বর আসামি গ্রেপ্তার

গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার
গোপালগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুক্তমন রিপোর্ট : গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের ভূঁইয়া হত্যা মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি স্বপন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার ডিক্রিরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিক্রিরচর এলাকায় যৌথ অভিযান চালিয়ে স্বপন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, স্বপন মোল্লার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর ডিক্রিরচর এলাকায় অভিযান চালানো হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে জুবায়ের ভূঁইয়াকে মারধর ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। তিনি গোপালগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের বাবা রমজান আলী ভূঁইয়া বাদী হয়ে সাতজনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। মামলা হওয়ার পরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Muktomon/TA